সুধী, 
শুভেচ্ছা নিবেন, আপনার সম্মতি ক্রমে ক্রেডিট ইউনিয়ন গঠনের নিমিত্তে আমরা বর্ণমালা বিদ্যাপীঠ কামারপাড়া স্কুলের সকল শিক্ষক গণ এই মতে উপনিত হয়েছি যে, আমরা যখন চাকুরি হতে অব্যাহতি নেই সে সময়ে আমাদের কোন ডিপোজিট বা সংস্থা কর্তৃক কোন প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা নেই। সংগত কারণে আমাদের কে খালি হাতে যেতে হয়। এমন কি সংস্থা যদি কোন পাওনা থেকে থাকে তাহলে আমাদের কে বাড়ি হতে অর্থ আনায়ন করে তা সমন্বয় করে অব্যহতি নিতে হয়। তাই সর্ব সম্মতি ক্রমে ক্রেডিট ইউনিয়ন গঠন করতে যাচ্ছি। আপনার সম্মতি আমাদের একান্ত কাম্য। 

ধন্যবাদান্তে 
সহকারী প্রধান শিক্ষক 
বর্ণমালা বিদ্যাপীঠ কামারপাড়া 

নির্দেশনা সমূহ: 
১। প্রতি মাসে জন প্রতি ২০০/- টাকা করে জমা প্রদান। 
২। তিন জনের যৌথ একাউন্ট। 
৩। ডিপোজিটের ৫ মাস পর থেকে সহজ শর্তে ঋণ প্রদান 
৪। লভ্যাংশ প্রতি শিক্ষকের মধ্যে সমহারে বন্টন। 
৫। চাকুরি হতে অব্যহতি নিলে চলতি মাসের লভ্যাংশ সহ সকল ডিপোজিট ফেরত প্রদান। 
৬। কমিটি গঠন